News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি সেমিফাইনাল : ব্যাটিং ব্যর্থতায় ব্যাকফুটে বিদর্ভ, লড়ছে মধ্যপ্রদেশ
Image

রঞ্জি সেমিফাইনাল : ব্যাটিং ব্যর্থতায় ব্যাকফুটে বিদর্ভ, লড়ছে মধ্যপ্রদেশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ।। প্রথম দিনে ১১ উইকেটের পতন। রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে বিদর্ভ ও মধ্যপ্রদেশ পরস্পরের মুখোমুখি হয়েছে। নাগপুরের সিভিল লাইন্স-এ বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে। লো স্কোরিং ম্যাচে মধ্যপ্রদেশের সামনে যথেষ্ট সম্ভাবনা প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য। এই মুহূর্তে মধ্যপ্রদেশ ১২৩ রানে পিছিয়ে রয়েছে। তবে হাতে আরও নয়টি উইকেট বর্তমান। সকাল ৯:৩০ টায় ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বিদর্ভ ৫৬.৪ ওভার খেলে ১৭০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে করুন নায়ারের ৬৩ রান এবং অথর্ব  টাইডের ৩৯ রান উল্লেখযোগ্য। মধ্যপ্রদেশের আবেশ খান ৪৯ রানে ৪টি উইকেট পেয়েছে। কুলবন্ধ খেজরোলিয়া ও ভেঙ্কটেশ আইয়ার পেয়েছে দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হয়ে পর্যন্ত সময়ে মধ্যপ্রদেশ ২০ ওভার খেলার সুযোগ পায়। ইতোমধ্যে ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে নিয়েছে। হিমাংশু মন্ত্রী ২৬ রানে এবং হর্ষ গাওয়ালি ১০ রানে উইকেটে রয়েছেন।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top