News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে ক্রিকেট জয়ী বালিগাঁও ক্লাব
Image

কমলপুরে ক্রিকেট জয়ী বালিগাঁও ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ।।জয় পেলো বালিগাঁও ক্লাব। পরাজিত করলো এফ ডি সি দলকে। ২৬ রানে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। শনিবার কালিবাড়ি মাঠে হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বালিগাঁও ক্লাব ১৪৪ রান করে। দলের পক্ষে চিরঞ্জীৎ সূত্রধর ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, জয়দীপ দাস ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং বিশ্বজিৎ বিশ্বাস ২৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। এফ ডি সি দলের পক্ষে দেবব্রত দাস ২৫ রানে এবং রাজীব দাস ২৯ রানে ৪ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বালিগাঁও এর বোলারদের সাড়াশি আক্রমণে ১১৮ রানে গুটিয়ে যায় এফ ডি সি দল। দলের পক্ষে সঞ্জয় সরকার ৫২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অপু দাস ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। বালিগাঁও ক্লাবের পক্ষে সাগর সূত্রধর ১২ রানে ৩ টি, জয়দীপ দাস ২৮ রানে এবং তীর্থঙ্কর রায় ৩৫ রানে ২ টি করে উইকেট দখল করেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top