ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২ মার্চ।। চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব ও চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “চুরাইবাড়ি প্রিমিয়ার লিগ” এর থার্ড এডিশন “সিক্স এ সাইড নকআউট ক্রিকেট টুর্নামেন্টে” এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল শনিবার।এই টুর্নামেন্টটি ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।আর ফাইনাল ম্যাচটি ২২ ফেব্রুয়ারি হবার কথা থাকলেও প্রাকৃতিক গোলযোগের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষার কথা মাথায় রেখে সেটি ২ মার্চ শনিবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়।এদিনের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা,চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস,ফ্রেন্ডস ক্লাবের ক্লাব সভাপতি সৌমেন গোস্বামী প্রমূখরা।এদিকে বহু প্রতিক্ষিত এদিনের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘শিল্পা এন্টারপ্রাইজ’ বনাম ‘আলম এন্টারপ্রাইজ’। এদিকে টসে জিতে আলম এন্টারপ্রাইজ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।বেটিং এ নেমে ছয় ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে।পরে আলম এন্টারপ্রাইজ চার ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৬ রান করে জয় ছিনিয়ে নেয়।পরবর্তীতে শুরু হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা টুর্নামেন্ট দখলকারী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অপরদিকে দ্বিতীয় স্হান দখল করা শিল্পা এন্টারপ্রাইজের খেলোয়াড়দের হাতে রানার আপ ট্রফি ও কুড়ি হাজার টাকা এবং তৃতীয় স্হান দখল করা স্বর্নদ্বীপ সিক্সারের টিম ক্যাপ্টেন ও টিম ম্যানেজারের হাতে ট্রফি ও পাঁচ হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়।পরিশেষে এই টুর্নামেন্টের বিজয়ী দল আলম এন্টারপ্রাইজের খেলোয়াড়দের হাতে চোখ ধাঁধানো ট্রফি সহ চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন উপস্থিত অতিথিরা।সব মিলিয়ে চুরাইবাড়ি প্রিমিয়ার লিগ এর থার্ড এডিশন “সিক্স এ সাইড নকআউট ক্রিকেট টুর্নামেন্টে”টি ধুমধামের সাথেই সাঙ্গ হল।

চুরাইবাড়ি প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় আলম এন্টারপ্রাইজ
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















