News Flash

Image

বাইক ও গাড়ির সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১ মার্চ: বাইক ও গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। ঘটনা  মেলাঘর ইন্দিরা নগর এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, টিআর০৭- জি – ৫৭৭৪ নম্বরের পালসার বাইক করে মেলাঘর তেল কাজলা গ্রামের হাবিব মিয়া, সাত্তার মিয়া, ফরিদা আক্তার  মেলাঘর ইন্দিরা নগরে যাচ্ছিলেন। তখনই  পেছন দিক থেকে আসা টিআর০১-এ-০৩৭৮ নম্বরের একটি মারুতি অল্ট্রো গাড়ি বাইকটির পেছন দিয়ে সজোরে ধাক্কা মারে, এতে বাইকে থাকা তিনজন  আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মেলাঘরের দমকল বাহিনী ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে মেলাঘর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের আঘাত বেশি হওয়াতে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়।

 দুর্ঘটনার পরই  ঘটনাস্থল থেকে গাড়ি চালক পালিয়ে যায়। মেলাঘর থানার পুলিশ এসে বাইক ও গাড়িটিকে উদ্ধার করে মেলাঘর থানা নিয়ে আসে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top