নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১ মার্চ: বাইক ও গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। ঘটনা মেলাঘর ইন্দিরা নগর এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, টিআর০৭- জি – ৫৭৭৪ নম্বরের পালসার বাইক করে মেলাঘর তেল কাজলা গ্রামের হাবিব মিয়া, সাত্তার মিয়া, ফরিদা আক্তার মেলাঘর ইন্দিরা নগরে যাচ্ছিলেন। তখনই পেছন দিক থেকে আসা টিআর০১-এ-০৩৭৮ নম্বরের একটি মারুতি অল্ট্রো গাড়ি বাইকটির পেছন দিয়ে সজোরে ধাক্কা মারে, এতে বাইকে থাকা তিনজন আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মেলাঘরের দমকল বাহিনী ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে মেলাঘর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের আঘাত বেশি হওয়াতে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে গাড়ি চালক পালিয়ে যায়। মেলাঘর থানার পুলিশ এসে বাইক ও গাড়িটিকে উদ্ধার করে মেলাঘর থানা নিয়ে আসে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।



















