News Flash

Image

তরুণ গবেষক শতদ্রু সর্বভারতীয়  সম্মান  

আগরতলা, ২৯ ফেব্রুয়ারি: রাজ্যের কৃতী সন্তান, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের তরুণ গবেষক শতদ্রু চক্রবর্তী এবছর পেলেন আরও একটি সর্বভারতীয় সম্মান।  গতকাল জাতীয় বিজ্ঞান দিবসে  বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের যে ১২জন প্রতিশ্রুতিসম্পন্ন পিএইচডি গবেষককে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি_র অধীন ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ং অ্যাকাডেমি অব সায়েন্স পুরষ্কৃত করেছে তাঁদের মধ্যে শতদ্রু অন্যতম ।  তিনি এঞ্জিনীয়ারিং সায়েন্স ডিসিপ্লিনে (শাখায়) প্রথম স্থানে রয়েছেন। 

 ফিজিক্যাল এন্ড ম্যাথমেটিকেল সায়েন্স , এঞ্জিনীয়ারিং সায়েন্স , ক্যামিকেল সায়েন্স এবং বায়োলোজিক্যাল সায়েন্স….এই চারটি ক্ষেত্রের মোট ১২ জনকে (প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান) দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন সংশ্লিষ্ট দপ্তর বিশেষ সম্মানে ভূষিত করে। 

তরুণ গবেষকরা তাঁদের অতিসাম্প্রতিক গুরুত্বপূর্ণ থিসিস নিয়ে সর্বাধিক তিন মিনিটের মধ্যে ৬ সদস্য বিশিষ্ট জুরি বোর্ডের সামনে লাইভ ওরাল প্রেজেন্টেশন-ও দিয়েছেন।  

উল্লেখ্য, আগরতলার কর্ণেল চৌমুহনির বাসিন্দা , বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিক পুলক চক্রবর্তী ও  সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলকানন্দা চৌধুরির একমাত্র সন্তান শতদ্রু ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাকাডেমিক উইংস আয়োজিত ‘ইউরেক্সাস সায়েন্স স্লাম ইন্ডিয়া জোন’-২০২২’এর-ও চ্যাম্পিয়ন।  বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং আইআইটি গান্ধীনগর (গুজরাট)-এর অর্থানুকূল্যে জার্মানিতে গবেষণারত। 

তিনি এর আগে ২০২১-এ যুক্তরাষ্ট্রের আরিজোনায় আমেরিকান ইন্সটিটিউট অব  ক্যামিকেল এঞ্জিনীয়ারস সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে তাঁর গবেষণা নিয়ে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। 

যদিও অতিমারি ও কোভিড পরিস্থিতির কারণে তিনি সেখানে যেতে পারেননি। এছাড়াও ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ং অ্যাকাডেমি অব সায়েন্সএবছর যে সেরা ২০ জন তরুণ কল্পবিজ্ঞান লেখককে বাছাই করেছেন শতদ্রু সেই তালিকার ১৪তম স্থানে রয়েছেন। 

Releated Posts

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026

লেখাপড়া করে সমাজ তথা দেশের জন্য ব্রতী হতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজের প্রতি আহ্বান রেখে গেছেন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময়ই বিশ্বাস করতেন লেখাপড়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, জ্ঞানার্জন…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top