News Flash

Image

রক্তদানের মাঝে মানবতা লুকিয়ে আছে : মেয়র

আগরতলা, ২৯ ফেব্রুয়ারি : রক্তদানের মাঝে মানবতা লুকিয়ে আছে। তাই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ ধলেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে সেবা সংঘের কার্যালয়ে এক রক্তদান শিবিরে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আজ ধলেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ‘রক্তসঙ্কল্প ২০২৪’ ৪র্থ রক্তদান উৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন মেয়র। তাছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার সচেতক কল্যাণী রায় সাহা , ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্য নন্দ মহারাজ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন মেয়র বলেন, এই রকম রক্তদান শিবির চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য বজায় রাখে।

তাঁর দাবি, বর্তমানে রাজ্যে রক্তস্বল্পতা বলে কোন শব্দ নেই । রাজ্যে এখন রক্তের অভাবে কোন মুমূর্ষু রোগীকে আর মৃত্যুমুখে পতিত হতে হয় না। এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top