News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাবালিকা ধর্ষণ মামলায় দুই অভিযুক্তের একজনকে যাবজ্জীবন, অপরজনের ২০ বছর কারাদণ্ড
Image

নাবালিকা ধর্ষণ মামলায় দুই অভিযুক্তের একজনকে যাবজ্জীবন, অপরজনের ২০ বছর কারাদণ্ড

মরিগাঁও (অসম), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে নাবালিকা ধর্ষণ মামলায় দুই অভিযুক্তকে ‘প্ৰটেকশন অব চিল্ড্ৰেন ফ্ৰম সেক্সুয়াল অফেনসেস’ (পোকসো) আইনের বলে সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে জেলা দায়রা আদালত। দুই অভিযুক্তের একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন মরিগাঁও জেলা অতিরিক্ত দায়রা আদালতের বিশেষ বিচারপতি।

মরিগাঁও জেলার লাহরিঘাট থানার ৪০০/২০২১ নম্বর মামলার আসামী খজল উদ্দিনকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬এবি / ৩০৭ / ৫০৬ এবং আর/ডব্লিউ ধারা ৬/৮-এর বলে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারপতি।

এছাড়া লাহরিঘাট থানার আরেক ৪০০/২০২০ নম্বর মামলায় হাসমত আলি নামের আসামীকে ১১ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে পোকসো আইনের ১০ ধারায় ২০ বছরের কারাবাসের সাজা দিয়েছেন জেলা অতিরিক্ত দায়রা আদালতের বিশেষ বিচারপতি।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top