News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ভাঙন ধরল বিএসপি-তে, সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শাহ আলম
Image

ফের ভাঙন ধরল বিএসপি-তে, সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শাহ আলম

লখনউ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভাঙন ধরল মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তে। বুধবার বিএসপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন শাহ আলম ওরফে গুড্ডু জামালি। লখনউয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশের যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন শাহ আলম। শাহ আলম গুড্ডুকে দলে স্বাগত জানিয়ে অখিলেশ যাদব বলেছেন, “শাহ আলম গুড্ডু ও তাঁর সমর্থকদের অভিনন্দন জানাই… ‘সমুদ্র মন্থন’-এর মতো এবারের নির্বাচনে ‘সংবিধান মন্থন’ হবে। আমরা খুশি যে আমাদের পিডিএ পরিবার প্রসারিত হচ্ছে এবং আমরা ২০২৪ সালে (লোকসভা নির্বাচন) বিজেপিকে পরাজিত করতে একসঙ্গে কাজ করব।”

মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টি বিধায়কদের ক্রস ভোটিং প্রসঙ্গে অখিলেশ যাদব এদিন বলেছেন, “নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা বিজেপিকে পরাজিত করে জিতেছে এবং এখন তাঁরা সেই ভোটারদের কী জবাব দেবে? তাঁরা আমাদের বিজেপি-আরএসএস সম্পর্কে তথ্য দিত। আমরা দুঃখিত যে এই তথ্য এখন আমাদের কে দেবে… পিডিএ পরিবার বিস্তৃত হচ্ছে এবং এর কারণে বিজেপি হতাশ এবং অন্যান্য দলগুলিকে ভেঙে ফেলছে। বিজেপিকে একটি নতুন দল গঠন করা উচিত – ‘ বিজেপি সিদ্ধান্তহীন।”

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্রদের তিন দাবি নিয়ে কোনও আপস নয়, গ্রেফতার বা হুমকিতেও আন্দোলন থেকে সরব না: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে জন্তর মন্তরে চলা আন্দোলনস্থলে শনিবার অনশনরত ছাত্রদের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top