News Flash

  • Home
  • দিনের খবর
  • শাহজাহানের দ্রুত গ্রেফতারি চেয়ে রাজ্যকে চিঠি রাজ্যপাল বোসের
Image

শাহজাহানের দ্রুত গ্রেফতারি চেয়ে রাজ্যকে চিঠি রাজ্যপাল বোসের

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সোমবারই জানিয়েছিলেন, সন্দেশখালির ‘নিখোঁজ’ ত়ৃণমূল নেতা শাহজাহান শেখের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তাই রাজ্যের পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে।

সোমবার রাতেই শাহজাহানের দ্রুত গ্রেফতারি চেয়ে রাজ্যকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে আনুষ্ঠানিক ভাবে অবশ্য এই চিঠির বিষয়ে কিছু জানানো হয়নি। চিঠিতে রাজ্যপাল রাজ্যের উদ্দেশে লিখেছেন, যদি প্রশাসন শাহজাহানকে ধরতে ব্যর্থ হয়, তবে ৭২ ঘণ্টার মধ্যে রাজভবনে রিপোর্ট জমা দিতে হবে।

গত বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে ‘অন্তরায়’ আদালত। কোর্টই পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে। তার পরে রবিবার মহেশতলায় গিয়েও সেই কথাই বলেছিলেন অভিষেক।

অতঃপর সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘স্পষ্ট ভাবে বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে, গ্রেফতার করা যাবে না।’’

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top