News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃত কালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুত ভারত : জে পি নাড্ডা
Image

অমৃত কালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুত ভারত : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ‘বিকশিত ভারত’, ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘বিশ্বমিত্র ভারত’-এর দৃষ্টিভঙ্গি ২০১৪ সালের আগে কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন মোদীজির যোগ্য নেতৃত্বে এই স্বপ্নগুলি বাস্তবে রূপ নিচ্ছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর মতে, অমৃত কালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুত ভারত। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সোমবার ‘সংকল্প পত্র পরামর্শ প্রচারাভিযান’-এর সূচনা করেছেন নাড্ডা এবং ‘বিকশিত ভারত মোদীর গ্যারান্টি’ রথের শুভসূচনা করেন।

নাড্ডা এদিন বলেছেন, “আমরা নিশ্চিত করছি, জনগণের আশা-আকাঙ্খা যেন আমাদের কাছে সব উপায়ে পৌঁছয়। মোদীজির নেতৃত্বে আমরা আগামী ৫ বছরে মানুষের স্বপ্ন ও আকাঙ্খা পূরণ করব। এই অমৃত কালের সময়ে আমরা নিশ্চিত করব, ভারত যেন একটি উন্নত এবং স্বনির্ভর দেশ হওয়ার দিকে বড় অগ্রগতি করে।” নাড্ডা আরও বলেছেন, “দেশের লোকসভা কেন্দ্রগুলিতে ভিডিও ভ্যানের মাধ্যমে, আমরা প্রায় ২৫০টি জায়গায় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ করব এবং আমরা তাঁদের পরামর্শগুলিও শুনব।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top