ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। বিবেকানন্দ ব্যায়ামাগারে নতুন স্পোর্টস হলের উদ্ভোধন ২৬ ফেব্রুয়ারি। নবনির্মিত এই হলটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিকেল চারটায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকবেন ৩২ নং ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী সেন, বিবেকানন্দ ব্যায়ামাগারের সভাপতি অজয় কুমার দাস প্রমুখ । বিশেষ অতিথি হিসেবে থাকবেন অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার। আশিস কুমার সাহা নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই স্পোর্টস হল তৈরির জন্য ১০ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করেছিলেন। এই স্পোর্টস হল তৈরি করতে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠক করে এই সব তথ্য তুলে ধরলেন বিবেকানন্দ ব্যায়ামাগারের সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ।

বিবেকানন্দ ব্যায়ামাগারে নতুন স্পোর্টস হলের উদ্বোধন কাল
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















