News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ আয়োজিত মহিলা সিনিয়র ক্রিকেট আসরের জন্য ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন
Image

টিসিএ আয়োজিত মহিলা সিনিয়র ক্রিকেট আসরের জন্য ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। ক্রিকেটের ঢাকে কাঠি পড়ে গেছে বলা চলে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে। বিশেষ করে অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী পাঁচ মার্চ থেকে মহিলাদের সিনিয়র আমন্ত্রণ মূলক এক দিবসীয় ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে তালতলা স্কুল গ্রাউন্ড এবং মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। ইতোমধ্যে টি-২০ লিগ ক্রিকেট টুর্নামেন্টও শুরু হবে। অংশগ্রহণে ইচ্ছুক মহিলা সিনিয়র অনুমোদিত দলগুলোকে আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে, ছুটির দিন ব্যতিরেকে, টিসিএ-তে নাম রেজিস্ট্রেশন করানোর জন্য বলা হচ্ছে। মহিলা সিনিয়র আমন্ত্রণ মূলক লিগ টুর্নামেন্টের জন্য প্রতিটি দলে বিসিসিআই আয়োজিত জাতীয় পর্যায়ের মহিলা সিনিয়র এক দিবসীয় এবং টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলে আসা ক্রিকেটারদের থেকে সর্বাধিক তিন জন খেলোয়ারকে নাম নথিভুক্ত করতে পারবে এবং খেলাতে পারবে। টিসিএ-তে সমস্ত খেলোয়ারদের নাম নথিভুক্ত করার সময় আধার কার্ডের ফটোকপি এবং অন্ততপক্ষে ১২ জন এবং সর্বাধিক ২০ জনের নাম, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ত্রিপুরার বাইরে থেকে কোন খেলোয়াড় সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক লীগ ক্রিকেট টুর্নামেন্টে কোনও দলের হয়ে রেজিস্ট্রেশন করতে পারবে না। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক সুব্রত দে এক প্রেস বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top