News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়ামন্ত্রীর সকাশে জাতীয় দাবায় পদকজয়ী আরাধ্যা দাসের সাক্ষাৎকার
Image

ক্রীড়ামন্ত্রীর সকাশে জাতীয় দাবায় পদকজয়ী আরাধ্যা দাসের সাক্ষাৎকার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলো পদকজয়ী দাবাড়ু আরাধ্যা দাস। মহাকরণে। সদ্য বিহারের পাটনাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১১ জাতীয় স্কুল দাবায় তৃতীয় স্থানাধিকারী আরাধ্যা নিজের ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রীর হাতে। দীর্ঘ সময় আলাপ চারিতায় আরও এগিয়ে যেতে আরাধ্যার আর কী কী দরকার তা জেনে নেন ক্রীড়ামন্ত্রী। নিষ্ঠা সহকারে অনুশীলন করে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি রাজ্য সহ দেশের নাম আরও উজ্জল যাতে করতে পারে তার অগ্রিম শুভেচ্ছা জানান। তৃতীয় স্থান দখল করার সুবাদে থাইল্যান্ডে এশিয়ান স্কুল দাবায় অংশগ্রহণের সুযোগ পেলো শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ওই ছাত্রীটি। প্রসঙ্গত:‌ মেট্রিক্স চেস আকাদেমির ছাত্রী আরাধ্যা। এশিয়ান আসরে ভালো ফলাফলের লক্ষ্যে এখন থেকেই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে অনুজ এবং অঞ্জু রাণী দাসের একমাত্র মেয়েটি। এশিয়ান আসরেও সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী আরাধ্যা।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top