News Flash

Image

যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিলোনিয়া, ২২ ফেব্রুয়ারি: নিজ অটো রিক্সার মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বিলোনিয়া ভিতরে বাজারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতের বড় ভাইয়ের ধারণা, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত যুবক গ্যারেজ টিলা এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা(২৭) বাড়ি। সে পেশায় অটো চালক ছিল।

মৃতের ভাই জানিয়েছেন, ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রং-এর কাজ করছে। প্রতিদিনের মতো ভাই কাজ সেরে এস বি সি নগর নিজ বাড়িতে যাবে বলে রাত প্রায় সাড়ে নটা নাগাদ কথা হয়েছিল। এরপর ভাইয়ের সাথে আর কথা হয়নি। সকালবেলায় যখন দোকান খুলেছে তখন দেখা যায় ভাইয়ের অটোটি দোকানের সামনে রয়েছে। গিয়ে দেখা যায় ইন্দ্রজিতের নিথর দেহ অটোর পেছনের সিটে শোয়ানো অবস্থায় রয়েছে এবং দু এক জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। হাতে অটোর চাবি এবং মোবাইলটা দূরে ফালানো রয়েছে। তড়িঘড়ি অটোটি কে নিয়ে বিলোনিয়া হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

তাঁর দাবি,ইন্দ্রজিৎকে পরিকল্পিতভাবে হত্যার করা হয়েছে।বিলোনিয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top