News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে যাতায়াতে বাঁধা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী, সমস্যা সমাধানে বিধায়কের হস্তক্ষেপ
Image

কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে যাতায়াতে বাঁধা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী, সমস্যা সমাধানে বিধায়কের হস্তক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি: সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে যাতায়াত ও গরু চরাতে বিএসএফের বাধা দানের ঘটনাকে কেন্দ্র করে জনগণে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন এলাকার বিধায়ক।

বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত তেবারিয়া গ্রামের জনগণকে কাঁটাতারের ওপারে গরু চড়াতে বাঁধা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। বিগত প্রায় ছয় মাস যাবত এই সমস্যা জারি রয়েছে।

বুধবার গ্রামবাসীকে সাথে নিয়ে তেবাড়িয়া বিওপিতে গিয়ে এই সমস্যা নিরসনের জন্য দাবি জানান এলাকার বিধায়ক নয়ন সরকার। বিধানসভা এলাকার অন্তর্গত তেবাড়িয়া এলাকার বেশিরভাগ মানুষ গবাদি পশু পালন এবং কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু বিগত প্রায় ছয় মাস যাবত এই এলাকার কৃষকদের কাঁটাতারের ওপারে গাভী নিয়ে যেতে দিচ্ছে না সীমান্ত রক্ষী বাহিনী। ফলে সমস্যায় পড়েছেন এলাকার গোপালকরা।

বুধবার বিধায়ক গ্রামবাসীদের সাথে নিয়ে তেবাড়িয়া বিওপিতে গিয়ে এই সমস্যা নিয়ে আধিকারকদের সাথে কথা বলেন। এই সমস্যা সম্পর্কে সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে আশ্বস্ত করেন আধিকারিক। তবে এই সমস্যা অতি সত্বর সমাধান না হলে এলাকার গাভীপালকরা চরম সমস্যা সম্মুখীন হবেন বলে দাবি করলেন স্থানীয়রা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top