News Flash

  • Home
  • দিনের খবর
  • চার দিনে ৪,০০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত পুণে পুলিশের, গ্রেফতার ৩
Image

চার দিনে ৪,০০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত পুণে পুলিশের, গ্রেফতার ৩

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : পুণে পুলিশ গত চার দিনে প্রায় ৪ হাজার কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করতে সফল হয়েছে। চোরাচালানকারীদের একটি বড় ব়্যাকেট ফাঁস করে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুণে পুলিশ। পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, পুণে পুলিশ মাদক চোরাচালান মামলায় একটি ছোট মামলার তদন্ত করতে গিয়ে একটি বড় ব়্যাকেট ফাঁস করেছে। পুলিশ এখনও তদন্ত করছে। ফড়ণবিশ আরও বলেছেন, পুণে পুলিশের কাজ অত্যন্ত প্রশংসনীয়। এই তদন্তের জন্য পুণে পুলিশকে অভিনন্দন জানিয়েছেন ফড়ণবিশ।

জানা গিয়েছে গত ১৮ ফেব্রুয়ারি, একটি গোপন তথ্যের ভিত্তিতে পুণে পুলিশ পুণে পেঠ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি মাদক বাজেয়াপ্ত করেছিল। তারপর তদন্ত চলাকালীন পুলিশ ১৯ ফেব্রুয়ারি বিশ্বান্তওয়াড়িতে একটি গুদাম থেকে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের ৫৫ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। এরপর ২০ ফেব্রুয়ারি কুরকুম্ভ এমআইডিসির একটি কারখানা থেকে ১১০০ কোটি টাকার ড্রাগ বাজেয়াপ্ত করে পুলিশ। এই সব অভিযানে পুলিশ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃত তিনজনের নাম হায়দার শেখ, বৈভব মানে এবং অজয় করোসিয়া।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top