News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদ ভবনে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ উপরাষ্ট্রপতির
Image

সংসদ ভবনে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক প্রতিনিধিদলের সঙ্গে বুধবার সংসদ ভবনে দেখা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ভারত ছাড়াও আরও ১১টি দেশের শিক্ষার্থীরা ছিলেন ওই প্রতিনিধিদলে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার, লাওস, নেপাল, আর্জেন্টিনা, কেনিয়া, থাইল্যান্ড এবং উগান্ডা। ছাত্ররা ছাড়াও এই প্রতিনিধিদলে ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের তিন আধিকারিক ডঃ বি.সি. অম্বিকা প্রসাদ পানি, ডঃ পূজা ডাবরাল এবং ডাঃ তোষাবন্ত প্রধান।

শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় উপরাষ্ট্রপতি তাঁদের শান্তি, অগ্রগতি উন্নয়নের শরিক হওয়ার আহ্বান জানান। তিনি ভারতীয় সভ্যতার চিরন্তন অবদানের কথাও তুলে ধরেন। উপরাষ্ট্রপতি ভগবান বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ধনখড় শিক্ষার্থীদের সচেতন হওয়ার এবং প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার ও সেই সম্পর্কে মানুষকে সচেতন করার বিষয়েও আহ্বান জানিয়েছেন। কথোপকথনের সময় ধনখড় তাঁর গতবছরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্মৃতিচারণ করেন। পাশাপাশি তাঁদের স্মরণ করিয়ে দেন নালন্দা ব্র্যান্ড এর বিষয়ে। এটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করেন ছাত্রদের।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top