News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সন্তগুরু রবিদাসজির ৬৪৭-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে করিমগঞ্জের সলগই‌য়ে তুঙ্গে প্রস্তুতি
Image

সন্তগুরু রবিদাসজির ৬৪৭-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে করিমগঞ্জের সলগই‌য়ে তুঙ্গে প্রস্তুতি

বাজারিছড় (অসম), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সন্তগুরু রবিদাসজির ৬৪৭-তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে করিমগঞ্জ জেলার অন্তর্গত সলগই‌য়ে। আগা‌মী ২৪ ও ২৫ ফেব্রুয়া‌রি লোয়াইরপোয়া ব্লকের অধীন সলগই চা বাগানে দুদিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রশাসনের অনুমতিও নিয়েছে আয়োজক মণ্ডলি।

মহ‌তি অনুষ্ঠান সম্প‌র্কে রবিদাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি গোপাল রবিদাস জানান, আগামী শ‌নিবার সকাল ১১টায় অনুষ্ঠানের সূচনা করবেন ওদালগু‌ড়ি থেকে আগত সন্ত পুরোহিত সুখচরণ রবিদাসজি। পরেরদিন ২৫ ফেব্রুয়ারি মূল অনুষ্ঠানসূচিতে র‌য়ে‌ছে গুরু র‌বিদাসজি স্মরণ, গুরুবাণী পাঠ, ভাগবত গীতা পাঠ সহ গুরু‌দেব সম্প‌র্কে আমন্ত্রিত অতিথিবৃন্দের মূল্যসবান ভাষণ।

ওই দিন বিকে‌লে অনুষ্ঠিত হবে হরিনাম মহায‌জ্ঞ সংকীর্তন ও পূজার্চ্চনা। এদিন সন্ধ্যায় সমা‌প্তি হ‌বে অনুষ্ঠা‌ন।

দু‌দি‌নের ধর্মীয় অনুষ্ঠানে বৃহত্তর এলাকার সকল সনাতনী ধর্মপ্রাণ মানুষজনের উপস্থিতি ও স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন আ‌য়োজক কমিটির প‌ক্ষে সুদর্শন রবিদাস, রামকৃষণ রবিদাস, অশোককুমার রবিদাস প্রমুখ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top