News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি :‌ রেলওয়েজ ঘুরে দাঁড়ালেও জয়ের হাতছানি ত্রিপুরার সামনে
Image

রঞ্জি :‌ রেলওয়েজ ঘুরে দাঁড়ালেও জয়ের হাতছানি ত্রিপুরার সামনে

ত্রিপুরা-‌ ১৪৯ & ৩৩৩

রেলওয়ে-‌ ১০৫ &‌ ২৭০/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। বোলারদের দিকে তাকিয়ে ত্রিপুরা। সোমবার ম্যাচের শেষের দিন সকালে রাজ্যদলের বোলাররা যদি জ্বলে উঠতে পারেন তাহলেই মরশুমের শেষ ম্যাচে জয় পেতে পারবে ত্রিপুরা। নতুবা প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও জয় নিয়ে রাজ্য ছাড়বে রেলওয়ে। আপাতত তৃতীয় দিনের শেষে ম্যাচের লাগাম সফররত দলের হাতে। জয় পেতে সফররত দলের আরও দরকার ১০৮ রানের। হাতে রয়েছে ৬ উইকেট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বোলাররা জ্বলে উঠবে এমনই প্রত্যাশা ছিলো রাজ্যের ক্রীড়া প্রেমীদের। কার্যত তা হলো না। ত্রিপুরার জয়ের গ্রাস কার্যত কেড়ে নিচ্ছেন ওপেনার প্রথম সিং। অপরাজিত রয়েছেন ১১৩ রানে। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১৪৯ রানের জবাবে রেলওয়ে ১০৫ রান করেছিলো প্রথম ইনিংসে। ৪৪ রানে এগিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রান করে। ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে সফররত দল ৪ উইকেট হারিয়ে ২৭০ রান করে। দ্বিতীয় দিনের ৯ উইকেটে ২৮৬ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ৪৭ রান যোগ করে ত্রিপুরা। অভিজিৎ সরকার ৭৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে আউট হলেও রাণা দত্ত ৬১ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রানে অপরাজিত থেকে যান। শেষ উইকেটে ওই দু-‌জন ১১৫ বল খেলে ৯২ রান যোগ করেন। রেলওয়ের পক্ষে হিমাংশু সাঙ্গয়ান ৫৫ রানে ৪ টি এবং যুবরাজ ৯৭ রানে ৪ টি উইকেট দখল করেন। ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মণিশঙ্কর মুড়াসিং এবং রাণা দত্ত-‌র দাপটে একসময় ৩১ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো সফররত দল। ওই অবস্থায় ওপেনার প্রথম সিং এর সঙ্গে রুখে দাঁড়ান মহম্মদ সৈইফ। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় দু-‌জন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। উইকেটে সেট হয়ে দু-‌জন কিছুটা মারমুখি ব্যাটও করেন। ওই জুটি ২৪১ বল খেলে ১৭৫ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। সৈইফ ১২৬ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রান করে বিক্রম দেবনাথের বলে আউট হয়েছেন। শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে রেলওয়ে ৬৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৭০ রান করে। প্রথম ১৯৩ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৩ রানে এবং অরিন্দম ঘোষ ৬৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়া সিং ৪১ রানে ২ টি, বিক্রম দেবনাথ ৩৬ রানে এবং রাণা দত্ত ৫৬ রানে ১ টি করে উইকেট পেয়েছেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top