News Flash

  • Home
  • দেশ
  • স্বপ্নের প্রকল্প’ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Image

স্বপ্নের প্রকল্প’ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সিউড়ি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : স্বপ্নের প্রকল্প’ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রবিবার বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।বিশ্ব বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়কে নিজের ‘স্বপ্নের প্রকল্প’ বলে উল্লেখ করেন মমতা। সেখানে আশেপাশে জেলা থেকেও ছেলেমেয়েরা এসে ভর্তি হতে পারবেন বলে জানান।

নব নির্মিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টির নির্মাণ হয়েছে বোলপুরে। এদিন তার উদ্বোধন করেন মমতা। সিউড়ির সভা থেকে মমতা বলেন, “বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ৩১ একর জায়গা জুড়ে অবস্থিত। নির্মাণে খরচ হয়েছে ৩৬৭ কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য দু’টি হস্টেলও রয়েছে।” লালমাটির বোলপুরকে বাংলার সংস্কৃতির জন্মস্থান বলেও এদিন উল্লেখ করেন মমতা।

রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ধাঁচে নয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন মমতা। সেই মতো পাঁচ বছর আগে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়। এদিন তার শুভ উদ্বোধন করলেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্যও।

বোলপুরের শিবপুর মৌজায় শিল্প গড়তে প্রায় ৩০০ একর কৃষিজমি অধিগ্রহণ করেছিল বাম সরকার। কিন্তু, ওই জমিতে শিল্প হয়নি। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেন শিবপুরে গীতবিতান আবাসন, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্র বাজার ও আইটি হাব করবে সরকার। ২০২০ সালের ডিসেম্বর থেকে পথ চলা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। ওই সময় অল্প কয়েক জন শিক্ষক ও শ’খানেক পড়ুয়া নিয়ে শুরু হয় স্নাতকোত্তরের

পঠন পাঠন। এত দিন নিজস্ব ভবন না-থাকায় আইটি হাবের ভাড়া ঘরেই ক্লাস চালিয়ে যেতে হয়েছে বিশ্ববিদ্যালয়কে। বর্তমানে পড়ুয়া সংখ্যা প্রায় ৫০০।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নির্মাণ সংস্থা হিডকো সম্প্রতি ক্যাম্পাস গড়ে তোলার কাজ শেষ করেছে। নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত ভবনগুলি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আনুমানিক ৬০০ কোটি টাকার এই প্রকল্পই রবিবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top