News Flash

  • Home
  • দেশ
  • অমরাবতীতে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মৃত ৪, আহত ১০
Image

অমরাবতীতে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মৃত ৪, আহত ১০

অমরাবতী, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের অমরাবতীতে একটি ট্রাক ও টেম্পোর মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১০ জন ব্যক্তি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সকালে মহারাষ্ট্রের অমরাবতীতে একটি ক্রিকেট ম্যাচে যাওয়ার পথে ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন।

পুলিশ সুপার বিশাল আনন্দ জানিয়েছেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে টেম্পোটি অমরাবতী শহর থেকে একটি ক্রিকেট দলের ২১ জন সদস্যকে নিয়ে রওনা দিয়েছিল। রাস্তায় একটি ট্রাক ধাক্কা দিলে নন্দগাঁও খন্ডেশ্বর তালুকের শিংনাপুর ফাটায় দুর্ঘটনাটি ঘটেছে। এসপি আরও জানিয়েছেন যে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ১০জন খেলোয়াড়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top