News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের দুই নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠল রাজ্যে
Image

ফের দুই নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠল রাজ্যে

তেলিয়ামুড়া, ১৭ ফেব্রুয়ারি: নাবালিকা ও শিশু কন্যাদের বাড়িতে রেখে কাজের সন্ধানে যাওয়া ও রীতিমতো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেলিয়ামুড়ার জনজাতির অধ্যুষিত এলাকায় ২ নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে।
তেলিয়ামুড়া চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকার দুই নাবালিকা শিশু ধর্ষণের ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গতকাল রাতে এই ধর্ষণের অভিযোগ তেলিয়ামুড়া থানায় জমা পড়ে। এরপরই পুলিশ তদন্ত নামে।

আজ সকালে দুই নাবালিকাকে তেলিয়ামুড়া হাসপাতালে মেডিকেল চেকআপ করার জন্য নিয়ে যাওয়া হয়। তবে ঘটনা কবে সংঘটিত হয়েছে সে ব্যাপারে দুই নাবালিকার পরিবার থেকে কোন কিছু নির্দিষ্ট করে বলতে না পারলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গতকালই শিশুর কাছ থেকে জানতে পেরেছেন ঘটনাটি।

ঘটনার বিবরণের জানা যায়, ভূমিহীন কলোনির দুই নাবালিকা প্রতিবেশী সাগর মারেকের বাড়িতে খেলতে গেলে সাগর মারাক ওই দুই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

তারা জানান, প্রতিদিন সকালে কাজের খোঁজে এলাকার সকল অভিভাবকরা বাড়ি থেকে বেরিয়ে যায়। ছোট ছেলে মেয়েরা বাড়িতেই থাকে। সাগর মারাককে মামা বলে ডাকতো ওই দুই নাবালিকা। ঘটনার পর নাকি সাগর মরাক ওই দুই নাবালিকাকে কাউকে কিছু না বলার জন্য নির্দেশ দেয় এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়।

তাই তারা এতদিন বাড়ীতে মা বাবাকে কিছু বলেনি। কিন্তু ঘটনার পর নাবালিকা মেয়ে বেশ কিছু দিন ব্যথায় কষ্ট পেয়েছে। তারপরও বাড়িতে কিছু বলতে সাহস পায়নি। গতকাল নাবালিকাদের সঙ্গীরা জানতে পেয়ে তাদের অভিভাবকদের জানায়। এরপরই তারা তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে সাগর মারকের বিরুদ্ধে।

ঘটনায় এখনো গ্রেপ্তারের কোনো খবর নেই। অভিযুক্তকে আটক করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকার সদস্যরা।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top