News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তাঁদের শাসনে উন্নতি করতে ব্যর্থ হয়েছে ভারত : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তাঁদের শাসনে উন্নতি করতে ব্যর্থ হয়েছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেস দুর্নীতিগ্রস্ত; কংগ্রেস ভবিষ্যতের কথা ভাবতে পারে না; ভারত কংগ্রেসের অধীনে উন্নতি করতে ব্যর্থ হয়েছে।”

শুক্রবার বিকশিত ভারত, বিকশিত রাজস্থান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, কংগ্রেস যে গতিতে বিদ্যুতের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছিল, তাতে বিদ্যুৎ সমস্যার সমাধান হতে কয়েক দশক লেগে যেত। সরকারে আসার পর আমরা দেশকে বিদ্যুতের চ্যালেঞ্জ থেকে বের করার দিকে মনোযোগ দিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কংগ্রেসের একটাই এজেন্ডা, মোদীর বিরোধিতা, চরম মোদী বিরোধিতা। তাঁরা মোদীর বিরুদ্ধে এমন কিছু ছড়ায়, যা সমাজকে বিভক্ত করে। একটি দল যখন স্বজনপ্রীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতির দুষ্ট চক্রে আটকে যায়, তখন তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এখন সবাই কংগ্রেস ছেড়ে যাচ্ছে, সেখানে শুধু একটি পরিবারই দেখা যাচ্ছে।”

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top