News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, এখানে সবাই সমানঃ মুখ্যমন্ত্রী 
Image

ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, এখানে সবাই সমানঃ মুখ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারিঃ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। এখানে সবাই সমান। প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে যোগদান সভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৬৬ জন আইনজীবী বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ডঃ অশোক সিনহা, সুবল ভৌমিক সহ অন্যান্যরা। 

এদিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে দেশের এক করুণ অবস্থা ছিল। দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন প্রত্যেকেই। তবে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে। এমনকি রাজ্যের উন্নয়নও সম্ভব হয়েছে। 

তিনি আরো বলেন, বর্তমানে সাধারণ মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ জনসাধারণের উন্নয়নে একমাত্র বিজেপি সরকার কাজ করছে। দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে।  এভাবেই ঐক্যবদ্ধভাবে জনগণের উন্নয়নে কাজ করলে আগামীদিনে এই উন্নয়ন আরও তরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top