News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজপথে মিছিল
Image

১৬ ফেব্রুয়ারি ভারত বনধের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজপথে মিছিল

আগরতলা, ১৫ ফেব্রুয়ারী: আগামী ১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ডাকা ভারত বনধের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজপথে মিছিল সংঘটিত করেছে। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

প্রসঙ্গত, অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিজেপি সরকার রাজ্যে কর্পোরেটরদের স্বার্থে অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে। শ্রমিকদের দৈনিক কাজের হার কমে যাচ্ছে। রাজ্যে রাজ্যে রেগা শ্রমিকদের ১০০ দিনের কাজ কমিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দিক থেকে শ্রমিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমনটাই অভিযোগ তুলে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্দ্যোগে রাজপথে মিছিল সংঘটিত করা হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top