News Flash

  • Home
  • দিনের খবর
  • আইনের প্রতি শ্রদ্ধা মানে জাতীয়তাবোধ, গণতন্ত্রের প্রতি সম্মান : উপ-রাষ্ট্রপতি
Image

আইনের প্রতি শ্রদ্ধা মানে জাতীয়তাবোধ, গণতন্ত্রের প্রতি সম্মান : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): আইনের প্রতি শ্রদ্ধা মানে জাতীয়তাবোধ, গণতন্ত্রের প্রতি সম্মান। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপ-রাষ্ট্রপতির কথায়, আইনের প্রতি শ্রদ্ধা মানে মেধাতন্ত্রের প্রতি শ্রদ্ধা, পাশাপাশি দুর্নীতি দমনের জন্যও। বৃহস্পতিবার ১২৫-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে হিন্দু কলেজ, এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপ-রাষ্ট্রপতি।

তিনি বলেছেন, “এই প্রতিষ্ঠানটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী, স্বাধীনতা সংগ্রামে অবদানও রেখেছে। এই প্রতিষ্ঠানটি স্বাধীনতা রক্ষার সাক্ষী হয়েছে, হিন্দু কলেজের ১২৫-তম প্রতিষ্ঠাতা দিবসের সঙ্গে যুক্ত হতে পারা আমার জন্য পরম সম্মান ও আনন্দের।” উপ-রাষ্ট্রপতি বলেছেন, “দীর্ঘ সময় ধরে আমাদের সিস্টেম দুর্নীতি ও পৃষ্ঠপোষকতায় জর্জরিত ছিল। দুর্নীতি ও পৃষ্ঠপোষকতা তরুণ মনের নিকৃষ্টতম হত্যাকারী। তরুণরা দুর্নীতি ও পৃষ্ঠপোষকতাকে ঘৃণা করেন, কারণ তাঁরা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব দ্বারা প্রতারিত বোধ করেন।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top