News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ নাড্ডার, পারমার বললেন বিজেপি এখনও গণতান্ত্রিক
Image

রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ নাড্ডার, পারমার বললেন বিজেপি এখনও গণতান্ত্রিক

গান্ধীনগর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যসভা নির্বাচনের জন্য মানোন্নয়ন পত্র জমা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার গান্ধীনগরে গুজরাট বিধানসভায় গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নাড্ডা। গুজরাট থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার প্রার্থী হিসাবে এদিন মনোনয়ন পত্র পেশ করেছেন জে পি নাড্ডা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও এদিন মনোনয়ন পত্র পেশ করেছেন ডঃ যশবন্তসিনহ সালামসিনহ পারমার এবং ময়ঙ্কভাই ধোলাকিয়া, উভয়েই গুজরাট থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন৷ রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পরে ডঃ যশবন্তসিনহ সালামসিনহ পারমার বলেছেন, “বিজেপি বৃহত্তম দল এবং এখনও গণতান্ত্রিক। আমার মনোনয়ন প্রমাণ করে যে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে। আমি কখনই ভাবিনি যে দল আমাকে এমন একটি বড় দায়িত্ব দেবে।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top