News Flash

Image

অসমের কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিককে স্থানান্তর

গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপার (এপিএস) পদমর্যাদার আধিকারিককে বদলি করেছে রাজ্য পুলিশ প্রশাসন। আজ বুধবার রাজ্য সরকারের গৃহ দফতর এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী গুয়াহাটির পুলিশ কমিশনারেটে কর্মরত ডেপুটি কমিশনার অব পুলিশ (ক্ৰাইম) মৃণাল তালুকদারকে শিবসাগর জেলার লিগিরিপুখুরিতে ২৫ নম্বর আসাম পুলিশ (ওএনজিসি) ব্যাটালিয়ন (এপিবিএন)-এর কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। তিনি ড. দেবজিৎ নাথ (এপিএস)-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

ড. দেবজিৎ নাথকে বদলি করা হয়েছে গুয়াহাটির পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার অব পুলিশ (ক্ৰাইম) হিসেবে।

নগাঁওয়ের ব্রহ্মপুরে অবস্থিত নবম এপিবিএন-এর সেকেন্ড-ইন-কমান্ড মঈদুল ইসলামকে তিনসুকিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এস অ্যান্ড আই) পদে স্থানান্তর করা হয়েছে। তিনি পুন্নম পেগু (এপিএস)-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

পুন্নম পেগুকে কামরূপের অতিরিক্ত পুলিশ সুপার (সিকিউরিটি) করে বদলি করা হয়েছে।

এভাবে গুয়াহাটির পুলিশ কমিশনারেটে কর্মরত ডেপুটি কমিশনার অব পুলিশ (বর্ডার) সবিতা দাসকে পদে স্থানান্তর করা হয়েছে। তিনি লোনা সনোয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন।

বঙাইগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লোনা সনোয়ালকে যোরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হিসেবে বদলি করা হয়েছে। ইতিমধ্যে যোরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মৃণ্ময় গোস্বামী অন্যত্র বদলি হয়েছেন।

ওদালগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জ্যোতিপ্রসাদ পেগুকে চড়াইদেওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে বদলি করা হয়েছে। জ্যোতিপ্রসাদ অনিতা কোঁওরের স্থলাভিষিক্ত হয়েছেন।

এদিকে চড়াইদেওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনিতা কোঁওরকে ওদালগুড়িতে একই পদে বদলি করেছে রাজ্যের গৃহ দফতর।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top