News Flash

  • Home
  • খেলা
  • মিলিঝুলি হলো না : ৩টি পদের জন্য টিসিএ-র অকাল নির্বাচন আগামীকাল
Image

মিলিঝুলি হলো না : ৩টি পদের জন্য টিসিএ-র অকাল নির্বাচন আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। মিলি ঝুলি হলো না। অনেক জল্পনা-কল্পনা ছিল। শেষ পর্যন্ত নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে খবর, টি সি এ-র নির্বাচন হচ্ছেই। তবে অকালের এই নির্বাচন ৫০ শতাংশ পদের জন্য। বাকি ৫০ শতাংশ পদের ক্ষেত্রে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলা চলে। এখন শুধু নির্বাচন আধিকারিকের ঘোষণার বাকি। মোটকথা বহু চর্চিত এবং আলোচিত ব্যক্তিত্রয় মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেছেন। অন্ততপক্ষে রাজ্যের বৃহত্তম অর্থ ভাণ্ডারের ক্রীড়া সংস্থা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচনী ডামাডোল। এক পক্ষ বলেছিলেন নির্বাচন হচ্ছেই। তাঁদের কথাই মিলে গেল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন আগামী ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে, ইলেকশন আধিকারিক এর পক্ষ থেকে প্রকাশিত নোটিশ অনুযায়ী। ‌প্রাক নির্বাচনী কার্যসূচী নির্ঘণ্ট অনুযায়ী একে একে সমাধান হতে হতে আজ, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনও অতিক্রান্ত। ‌ভোটার হাতেগোনা ৩০ জন। তিনটি পদের জন্য দুজন করে ছয় জন প্রার্থীর নাম চূড়ান্ত বলে ঘোষণা করেছেন নির্বাচন আধিকারিক। সভাপতি পদে দুজন প্রার্থী। বর্ণানুক্রমে এক নম্বরে অমিত রক্ষিত, দুই নম্বরে তপন লোধ। কোষাধ্যক্ষ পদে এক নম্বরে বাসুদেব চক্রবর্তী, দুই নম্বরে জয়লাল দাস। কাউন্সিলর পদে এক নম্বরে সৌমিত্র গোপ, দুই নম্বরে তপন চৌধুরী। পদ হিসেবে অফিস বেয়ারার পাঁচ জন এবং কাউন্সিলর একজন। মোট ছয়টি পদের জন্য নির্বাচনী আসরে মনোনয়নপত্র দাখিল নিয়ে অনেকটা জল্পনা-কল্পনার তৈরি হয়েছিল। সহ-সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদকের তিনটি পদে প্রার্থী সংখ্যা একজন করে রয়েছে বলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাঁরা নির্বাচিত হতে যাচ্ছেন। সহ-সভাপতি পদে উপানন্দ দেববর্মা, সম্পাদক পদে সুব্রত দে এবং জয়েন্ট সেক্রেটারি পদে জয়ন্ত দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে এখন শুধু ঘোষণার বাকি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top