News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ টাকার কয়েন লেনদেন বিতর্ক অবসানের উদ্যোগ
Image

১০ টাকার কয়েন লেনদেন বিতর্ক অবসানের উদ্যোগ

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। ত্রিপুরা রাজ্যে বেশ কিছু জায়গায় দশ টাকার কয়েন লেনদেন করতে অসুবিধে হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংক অনেকসময় দশ টাকার কয়েন-এর লেন দেনে অনীহা প্রকাশ করে। মার্কেটেও দেখা যাচ্ছে দশ টাকার নোট পর্যাপ্ত পরিমাণে নেই। 

এই সমস্ত সমস্যা নিয়ে সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিত সিংহ রায়ের সঙ্গে আলোচনা করা হয়, এবং উনি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আগরতলার প্রধান এবং অন্যান্য আধিকারিকের সাথে এই ব্যাপারে আলোচনা করা হয়। ওনারাও ইতোমধ্যে রাজ্যের সর্বত্র দশ টাকার কয়েন লেন দেন স্বাভাবিক করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন। সাক্ষাৎকার এবং আলোচনায় উভয় ক্ষেত্রেই অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের প্রতিনিধি দলে সভাপতি তুষার চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি সুজিত রায়, প্রাণ গোপাল সাহা, অভিজিৎ দেব, অশোক সাহা, জহরলাল বণিক, তপন মালাকার এবং অন্যান্য পদাধিকারীগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top