News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের চেনাব নদীর ওপর উপর সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী
Image

২০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের চেনাব নদীর ওপর উপর সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

জম্মু, ১৩ ফেব্রুয়ারি (হি.স): আগামী ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই তথ্য জানিয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি সমাবেশে ভাষণ দেবেন। তাঁর কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। সেসময় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করবেন। প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু চেনাব নদীর উপর একটি রেল সেতুও উদ্বোধন করবেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মঙ্গলবার তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা উধমপুরে এসেছিলেন। তিনি শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশনে কাটরা-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পরিদর্শনে এসেছিলেন। এখানে এসে তিনি উধমপুরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাঁর সফরের সময় সাম্বার বিজয়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)পরিদর্শন করবেন। রিয়াসি জেলার চেনাব নদীর উপর সর্বোচ্চ রেল সেতু, উধমপুরে দেবিকা প্রকল্প, আইআইএম জম্মু এবং শাহপুর- উদ্বোধনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top