News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিরাগত শ্রমিক ও স্থানীয়দের মধ্যে বচসা, মারপিটের জেরে আহত ৬
Image

বহিরাগত শ্রমিক ও স্থানীয়দের মধ্যে বচসা, মারপিটের জেরে আহত ৬

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারি: মঙ্গলবার সকাল থেকে ধর্মনগরের এলাকা একের পর এক মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। মারপিটের ঘটনায় আহত ৬জনকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করানো হয়েছে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নিজে পুলিশবাহিনী নিয়ে সম্পূর্ণ ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, বটরসিতে আব্দুল মালিকের বাড়িতে বেশ কিছু পরিযায়ী শ্রমিক, যারা রাস্তায় হকারি করে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে তারা ভাড়া থাকে। এলাকায় একজন মহিলার চায়ের দোকান রয়েছে। সেই চায়ের দোকানে সবাই চা পান করতে যায় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

 চায়ের দোকানের বচসাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে যারা উত্তর প্রদেশ থেকে এসে এখানে ভাড়া থাকে তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এমনকি ক্রমে তা মারপিটের রূপ নেয়। মারপিটের ফলে মোহাম্মদ শাহরুখ খান(২৩), পিতা মোঃ ইসরাইল বাড়ি উত্তরপ্রদেশের নিরপুরা, মোহাম্মদ ওসমান (২০), পিতা মোঃ ইসলাম বাড়ি উত্তর প্রদেশের নিরপুরা, আব্দুল্লাহ(২৩),পিতা হেরিস আজগার, বাড়ি উত্তরপ্রদেশের শ্যামলী এছাড়া আসিফ মিয়া(২০), আসিফ মিয়া (২১) গুরুতর আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানা থেকে ওসি নাড়ুগোপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে উপস্থিত হয়। একই সাথে খবর পেয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অন্যান্য পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকায় পুনরায় যাতে গন্ডগোল না হয় তার জন্য পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে এবং পুলিশ সুপার স্বয়ং ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন। ঘটনায় জেরে সকাল থেকেই স্তব্ধ গোটা এলাকা।

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top