News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষক ইউনিয়নের ডাকা মিছিলে দিল্লির উদ্দেশ্যে যাত্রা বহু কৃষকের
Image

কৃষক ইউনিয়নের ডাকা মিছিলে দিল্লির উদ্দেশ্যে যাত্রা বহু কৃষকের

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স): কৃষক ইউনিয়নের ডাকা মিছিলে মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে বহু কৃষক। দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই মিছিলে পা মেলাবে। সেজন্য মঙ্গলবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই আন্দোলন দেশের প্রায় ২০০টি কৃষক ইউনিয়নের আন্দোলন। তবে প্রধানত পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের কৃষকরা এই মিছিলে অংশ নিতে চলেছেন। সেজন্য এসব রাজ্য সংলগ্ন সিংগু বর্ডার ও গাজীপুর বর্ডারে তাদের থামানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গতবারের কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিল্লি সংলগ্ন হরিয়ানা সীমান্তে সশস্ত্র বাহিনীর ১১টি অতিরিক্ত কোম্পানি নিয়োগ করা হয়েছে। হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশ সংলগ্ন রাস্তায় বড় সিমেন্টের স্ল্যাব, কাঁটাতার এবং পেরেক বসিয়ে কৃষকদের ট্রাক্টরগুলিকে দিল্লি সীমান্তে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য জোরদার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, কৃষকরা এমএসপি অর্থাৎ ন্যূনতম সমর্থন মূল্য সহ অন্যান্য দাবিতে অনড়। কৃষকদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশ থেকে নিয়মিত দিল্লিতে আসা মানুষদের এদিন অনেক সমস্যায় পড়তে হতে পারে। সরকার চেষ্টা করছে কৃষকরা যাতে মঙ্গলবার বিক্ষোভ করে এবং সীমান্ত থেকে ফিরে যায়। গতবারের মতো আন্দোলনে না বসে। অন্যদিকে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন কয়েকজন কৃষক নেতা।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top