News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে গ্রেফতার ১৮ ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরল
Image

শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে গ্রেফতার ১৮ ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরল

চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি (হি.স): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর ১৮ জন ভারতীয় জেলে মঙ্গলবার দেশে ফিরছেন। আটক জেলেরা মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আকাশপথে তামিলনাড়ু পৌঁছন। তামিলনাড়ুতে পৌঁছলে আটক ভারতীয় মৎস্যজীবীদের তামিলনাড়ুর মৎস্য দফতরের আধিকারিক এবং বিজেপির কিছু কর্মীরা স্বাগত জানান।

জানুয়ারি মাসে ১৮ জন ভারতীয় মৎস্যজীবীকে সামুদ্রিক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। শ্রীলঙ্কান নৌবাহিনী তাদের গ্রেফতার করেছিল। সেখানে একটি জেলে তাঁদের রাখা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, একটি স্থানীয় আদালত ফেব্রুয়ারি মাসের শুরুতে তাঁদের মুক্তির নির্দেশ দেয়। তারপরে তাদের সেখানে একটি ক্যাম্পে রাখা হয়।

মৎস্যজীবীরা রাজ্য সরকারের পাঠানো গাড়িতে সড়কপথে রামানাথপুরমের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top