News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে রাহুল গান্ধীর মধ্যে ভয় তৈরি হয়েছে : কেশব প্রসাদ মৌর্য
Image

প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে রাহুল গান্ধীর মধ্যে ভয় তৈরি হয়েছে : কেশব প্রসাদ মৌর্য

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাহুল গান্ধীর ভয় তৈরি হয়েছে, শুক্রবার কটাক্ষ করে এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। মৌর্যের এই মন্তব্য করার একদিন আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওবিসি সম্প্রদায়ভুক্ত নন, তিনি দেশের মানুষকে মিথ্যা কথা বোঝাচ্ছেন।

এ প্রসঙ্গে শুক্রবার কেশব প্রসাদ মৌর্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে রাহুল গান্ধীর ভয় তৈরি হয়েছে। রাহুল গান্ধী জনাদেশকে অমান্য করছেন। সাংসদের প্রধানমন্ত্রী সম্পর্কে একটি ভীতি তৈরি হয়েছে। তিনি সবসময় প্রধানমন্ত্রী সম্পর্কে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। মৌর্য এদিন আরও বলেন, সমস্ত সমীক্ষা থেকে এটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। এটাই রাহুলের কাছে আসল হতাশার কারণ বলেও উল্লেখ করেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top