News Flash

  • Home
  • দেশ
  • মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোতুলপুরে
Image

মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোতুলপুরে

বাঁকুড়া, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাঁকুড়ার কোতুলপুর থানার গৌর এলাকায় গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসী মাঝি নামের ওই গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে খুন খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌর গ্রামের বাসিন্দা মানসী গ্রামেরই যুবক প্রদীপ মাঝিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। দুই সন্তানের মা মানসী। মানসীর বাপের বাড়ির অভিযোগ প্রায়শই পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত মানসীর। এদিন সকালে গ্রাম লাগোয়া আলু জমির ধারে মানসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই স্বামীর বিরুদ্ধেই সন্দেহ তীব্র হয় বাপের বাড়ির লোকজনের। তাঁদের দাবি, দাম্পত্য কলহের জেরেই স্বামী প্রদীপ মাঝি স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থাকতে পারে। ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কোতুলপুর থানার পুলিশ। এদিকে মৃতার শ্বশুরবাড়ি অবশ্য এই খুনের পিছনে ত্রিকোণ প্রেমের তত্ত্ব এনেছেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top