News Flash

Image

চড়াইদেও সোনারির নাফুকে সড়ক দুৰ্ঘটনা, হত এক

চড়াইদেও (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : চড়াইদেও জেলার অন্তর্গত সোনরির নাফুক এলাকায় আজ বৃহস্পতিবার সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় বিশিষ্ট সাংস্কৃতিক কৰ্মী, বিহু নৃত্যশিল্পী ফিরোজ কোঁওরের মৃত্যু হয়েছে।

নিজের মোটর বাইকে চড়ে যাচ্ছিলেন ফিরোজ। সে সময় নাফুক এলাকায় একটি বলেরো পিকআপ গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত সাংস্কৃতিক কৰ্মী, বিহু নৃত্যশিল্পী ফিরোজ কোঁওরকে নিকটবর্তী রজাপুখুরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে দুর্ঘটনা সংঘটিত করে ঘাতক গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক। পুলিশ নিহত ফিরোজ কোওঁয়ের মৃতদেহ নিজেদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু করে ঘাতক বলেরো পিকআপের সন্ধানে জাল পেতেছে পুলিশ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top