News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেগা প্রয়াস কর্মসূচি ও বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেগা প্রয়াস কর্মসূচি ও বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এবং ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে খোয়াই মহিলা থানা ও বাইজাল বাড়ি আউটপোস্টের উদ্যোগে মেগা প্রয়াস কর্মসূচি ও বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ভাইজাল বাড়ি স্কুল মাঠে স্কুলের ছাত্র-ছাত্রী এলাকার যুব সমাজ এবং সাধারণ মানুষদের নিয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মূলত ত্রিপুরা পুলিশের দেড়শ বছর পূর্তি ও নেশা মুক্ত ত্রিপুরার অঙ্গ হিসেবে আজ এই অনুষ্ঠান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শ্রী পুশন কান্তি মজুমদার, খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা, খোয়াই থানার ওসি সুবীর মালাকার, ভাইজাল বাড়ি পুলিশ ফাড়ির ওসি রিপন উচই, সহ এলাকার নেতৃত্বরা।

 মহকুমা পুলিশ আধিকারিক বলেন , নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে, ত্রিপুরা পুলিশ যেমন উদ্যোগ নিয়েছে তেমনি সাধারণ মানুষ, যুবসমাজ, সর্বোপরি সমাজের সমস্ত অংশের মানুষ এগিয়ে আসতে হবে এবং খেলাধুলা ও শরীরচর্চা প্রতিনিয়ত করতে হবে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে গেলে! মহিলা থানার ওসি মহিলা সংক্রান্ত অপরাধ দমন এবং সাইবার অপরাধের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন,পরবর্তী সময় একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় স্কুল মাঠে এই অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।অলকা ভিশন ইভএবং সক্ষম এর উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের অদ্ভুত উদ্বোধন হলো বড়ুয়াকান্দিতে।

Releated Posts

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top