News Flash

  • Home
  • দিনের খবর
  • উলুবেড়িয়াতে ২ হাজার কোটি টাকার বিনিয়োগে লজিস্টিক হাব, ঘোষণা মমতার
Image

উলুবেড়িয়াতে ২ হাজার কোটি টাকার বিনিয়োগে লজিস্টিক হাব, ঘোষণা মমতার

হাওড়া, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : উলুবেড়িয়াতে ২ হাজার কোটি টাকার বিনিয়োগে লজিস্টিক হাব তৈরি করছে অ্যামাজন। আগামী দিনে আরও একাধিক শিল্প সংস্থা এই জেলায় শিল্পস্থাপন করতে চলেছে। যার ফলে আগামী দিনে হাওড়ায় আরও দেড় লক্ষের বেশি ছেলেমেয়ের চাকরি হবে।

বুধবার সাঁতরাগাছিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যে হাওড়ায় সাড়ে ৫ হাজার শিল্পে সাড়ে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। চাকরি হয়েছে ৬৭ হাজার মানুষের। আগামী দিনে আরও ২০ হাজার ৩০০-র বেশি শিল্পে ১১ হাজার ৮৩৩ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “হাওড়ায় এখন শিল্পে জোয়ার এসেছে। আগামী দিনে ১ লক্ষ ৬০ হাজার ছেলেমেয়ের চাকরি হবে এই জেলাতেই। ইতিমধ্যে হাওড়ায় তৈরি হয়েছে ১৭টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। রয়েছে ৩৫ টি ক্লাস্টার। সেখানে প্রায় তিন লক্ষ মানুষ কাজ করে।“

এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রকল্পে প্রায় ৭০০ কোটি টাকার পরিষেবা তুলে দেওয়া হয়। এর ফলে উপকৃত হবেন জেলার প্রায় দেড় লক্ষ মানুষ।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top