News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ষষ্ঠ পর্যায়ে মূখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর (৬.০) অভিযান পালন হবে
Image

খোয়াইয়ে ষষ্ঠ পর্যায়ে মূখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর (৬.০) অভিযান পালন হবে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ ফেব্রুয়ারি: রাজ্যের অন্যান্য স্থানের সাথে তাল মিলিয়ে খোয়াই জেলাতেও ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি সমগ্র রাজ্যের সাথে খোয়াই জেলাতেও ষষ্ঠ পর্যায়ে মূখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর (৬.০) অভিযান পালন করা হবে।

উক্ত অভিযানকে সফল করে তুলতে বুধবার দুপুরে খোয়াই জেলাশাসক অফিসের নতুন কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করা হয়।

সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলাশাসক চান্দনী চন্দ্রন বলেন, ষষ্ঠ পর্যায়ে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি খোয়াই জেলাতেও পালন করা হবে। মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে উক্ত অভিযান সম্পন্ন করা হবে।

খোয়াই জেলায় ১ থেকে ১৯ বছর বয়সের ৮৫৫৪৮ জনকে ক্রিমিনাশক ঔষধ খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছরের ২৪০৮১ জন, ৬ বছর থেকে ৯ বছরের ১৭১৩২ জন, ১০ থেকে ১৯ বছর বয়সের ২৫৮৬১ জনকে আয়রন পোলিক এসিড ঔষধ খাওয়ানো হবে। তাছাড়া ০ থেকে ৬ বছরের ২৫৪৫৪ জনকে কুশল অভিযানের আওতায় আনা হবে।

খোয়াই জেলার জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ মোট ১৩ টি হাসপাতালে এবং ১০৪ টি হেল্থ সাব সেন্টারে উক্ত অভিযান সফল করার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডক্টর নির্মল সরকার, জেলা ইমুনাইজেশন অফিসার ডক্টর বিক্রম দেববর্মা উপস্থিত ছিলেন।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top