News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন ভাতা প্রদানে চরম অবহেলার শিকার বিদ্যালয়ের রাঁধুনিরা, সঠিক সময়ে মিলছে না বেতন
Image

বেতন ভাতা প্রদানে চরম অবহেলার শিকার বিদ্যালয়ের রাঁধুনিরা, সঠিক সময়ে মিলছে না বেতন

, ধলাই, ৬ ফেব্রুয়ারি: ধলাই জেলায় স্কুলের রাঁধুনি,সমগ্র শিক্ষার শিক্ষকদের বেতন আজও হয়নি। তাতে বাড়ছে অসন্তোষ। ধলাই জেলায় সমগ্রশিক্ষার কাজে নিয়োজিত শিক্ষকদের মাসিক বেতন ভাতা ৬ ফ্রেব্রয়ারী অবধি মিলেনি। সরকারী রেগুলার শিক্ষকদের মতো সমকাজ করেও স্বল্প বেতন ভাতা ছাড়া মিলেনা কিছুই। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ অতিক্রান্ত হয়ে গেছে বেতনের কোন দেখা নেই। ফলে কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। 

অপরদিকে রান্নার কাজে নিয়োজিত রাঁধুনিরা তিনমাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। তাদের দাবি অঙ্গনওয়ারী কেন্দ্রের রাঁধুনিরা যদি মাসে সাড়ে চার হাজার টাকা পায়, স্কুলের রাঁধুনিরা কেন দুই হাজার টাকা পাবেন। তাও আবার দুই, তিন মাসে একবার, আবার কোন কোন সময়, তিনমাস কাজ করলে দুই মাসের বেতন মিলে একমাস বকেয়া থাকে। 

সংবাদ সূত্রে জানা যায় ধলাই জেলায় সমগ্রশিক্ষার কাজে নিয়োজিত কোন শিক্ষকরা বেতন ভাতা পান নি। কবে বেতন ভাতা মিলবে তা অফিসবাবুরাও সঠিকভাবে বলতে পারছেন না। অবিলম্বে বেতন ভাতা প্রদান স্বাভাবিক না হলে তারা আন্দোলনে নামবে বলেও হুশিয়ারি দিয়েছেন। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top