News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধভাবে চিনি পাচারকালে বিএসএফ-এর হাতে আটক ২৩ বাংলাদেশী পাচারকারী
Image

অবৈধভাবে চিনি পাচারকালে বিএসএফ-এর হাতে আটক ২৩ বাংলাদেশী পাচারকারী

আগরতলা, ৬ ফেব্রুয়ার: অবৈধভাবে চিনি পাচারকালে বিএসএফ-এর হাতে আটক ২৩ জন বাংলাদেশী পাচারকারী। তাঁদের কাছ থেকে ১২৫টি ব্যাগে মোট ৬২৫০ কেজি চিনি উদ্ধার করা হয়েছে। আজ বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বর্ডার আউট পোস্ট সমরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়েছিল এবং ২৩ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করে। তাঁদের কাছ থেকে ১২৫টি ব্যাগে মোট ৬২৫০ কেজি চিনি উদ্ধার করা হয়েছে। সাথে আটক বাংলাদেশী পাচারকারীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২৩ জন বাংলাদেশী পাচারকারীর মধ্যে ২২ জন ফেনী জেলার (বাংলাদেশ) সীমান্তবর্তী এলাকার বাসিন্দা এবং ০১ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন।

সীমান্ত দিয়ে চিনি চোরাচালান বেড়েছে। ২০২৩ সালে সীমান্ত পাচারকারীদের কাছ থেকে ৫,৪৯,৯৫০ কেজি চিনি উদ্ধার করা হয়েছিল। তেমনি, ২০২৪ সালে মোট ২,১১,২১৪ কেজি এবং ১৪টি গাড়ি আটক করেছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top