News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
Image

জলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : জলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা মা, ছেলে ও দিদিমা হন। তাঁরা গোমতী জেলায় উদয়পুর রাজনগর এলাকার বাসিন্দা ছিলেন। হৃদয়বিদারক ওই ঘটনায় উদয়পুর রাজনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মা ও দিদিমা-কে নিয়ে বাইকে চেপে পিত্রা থেকে দ্বীপ দাস উদয়পুর রাজনগর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাজনগর এলাকায় পৌছাতেই জলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে তাঁরা তিনজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দ্বীপের মা মনি দাস। স্থানীয় মানুষ দুর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার ভয়াবহতা দেখে দমকলবাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দ্বীপ দাস ও তার দিদিমা পূর্ণিমা কর্মকারের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি  হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু জিবি হাসপাতালে পৌছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা দেন।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top