News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললেই ইডি ব্যবস্থা নেবে : সঞ্জয় রাউত
Image

বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললেই ইডি ব্যবস্থা নেবে : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। দিল্লির প্রায় ১০টি ঠিকানায় ইডি-র তল্লাশি অভিযান প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললেই ইডি ব্যবস্থা নেবে।” সূত্রের খবর, অর্থ তছরুপ মামলার তদন্তের অংশ হিসাবে মঙ্গলবার আম আদমি পার্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিদের ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। এর মধ্যে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাসভবনও।

এই অভিযান প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “ইডি বিজেপির একটি বর্ধিত শাখা। আরএসএস-এর পর ইডি-র ওপর ভরসা রয়েছে বিজেপির। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কে খেলেছে? এটা করেছে ইডি… যেই বিজেপির বিরুদ্ধে কথা বলবে, ইডি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” এদিকে, ইডি-র তল্লাশি অভিযান প্রসঙ্গে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর সহযোগীরা দুর্নীতিতে নিমজ্জিত। এজেন্সিগুলি দুর্নীতি ফাঁস করতে কাজ করছে…আমরা এই তদন্তকে স্বাগত জানাই।”

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top