News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিম জেলা স্তরীয় টেবিল টেনিস মিট ১০ই
Image

পশ্চিম জেলা স্তরীয় টেবিল টেনিস মিট ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। পশ্চিম জেলা স্তরীয় টেবিল টেনিস টুর্নামেন্ট আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোক্তা পশ্চিম ত্রিপুরা জেলা টেবিল টেনিস এসোসিয়েশন। স্থানীয় এনএসআরসিসি কমপ্লেক্সে টেবিল টেনিস ইনডোর হলে অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বালক বালিকা উভয়-বিভাগের পাশাপাশি সিনিয়র পুরুষ ও মহিলা সিঙ্গেলসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়স গুনতে হবে ০১-০১-২০২৫ তারিখকে ভিত্তি ধরে। আগামী ৮ই ফেব্রুয়ারীর মধ্যে এনএসআরসিসি-র টেবিল টেনিস কোচ আশিস চৌধুরী অথবা জয়ন্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত এন্ট্রি ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। টুর্নামেন্ট ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এবং খেলা হবে নকআউট পদ্ধতিতে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top