News Flash

Image

১০ ফেব্রুয়ারি কর্ণাটক সফর অমিত শাহ-এর

বেঙ্গালুরু, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১০ ফেব্রুয়ারি কর্ণাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্ণাটকে বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র সোমবার অমিত শাহের কর্ণাটক সফরের কথা জানিয়েছেন। তিনি এদিন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ ফেব্রুয়ারি কর্ণাটক সফর করবেন। এই সফরকালে শাহ বেঙ্গালুরু এবং মাইসুরুতে পার্টি এবং বিভিন্ন প্রয়োজনীয় অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এই সফরে শাহ রাজ্য বিজেপির মূল কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। বিজয়েন্দ্র জানান, অমিত শাহ জি ১০ ফেব্রুয়ারি কর্ণাটকের বেঙ্গালুরুতে আসছেন। আমরা বেঙ্গালুরুতে লোকসভার গোষ্ঠী নেতাদের নিয়ে একটি বৈঠক করব। বৈঠকে ৪টি লোকসভা ক্ষেত্র একটি গোষ্ঠীর অধীনে আসবে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top