News Flash

  • Home
  • দেশ
  • নিজেকে দ্বিতীয় হেমন্ত বললেন চম্পই, দেশের পরিস্থিতি উদ্বিগ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
Image

নিজেকে দ্বিতীয় হেমন্ত বললেন চম্পই, দেশের পরিস্থিতি উদ্বিগ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): নিজেকে দ্বিতীয় হেমন্ত বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন সোমবার তাঁর সরকারের আস্থাভোটের আগে রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন। তিনি বলেছেন, “আমি গর্ব করে বলতে পারি, আমিই হলাম দ্বিতীয় হেমন্ত সোরেন।”

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন আরও বলেছেন, “এখন গোটা দেশ দেখছে, হেমন্ত সোরেনের প্রতি কতটা অবিচার করা হচ্ছে। রাজ্যের যে কোনও গ্রামে গেলে ঘরে ঘরে হেমন্ত সোরেনের প্রকল্প দেখতে পাবেন।” উল্লেখ্য, সোমবার আস্থাভোটে জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার। চম্পই সোরেন সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৪৭ জন বিধায়ক, বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ জন বিধায়ক।

Releated Posts

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

মমতা-অনুগত তৃণমূল গোষ্ঠীর চার থানায় অভিযোগ, পাল্টা ইসির সিদ্ধান্তের অপেক্ষায় বিদ্রোহীরা

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি…

ByByNews Desk Jun 28, 2026

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top