News Flash

  • Home
  • দেশ
  • অগ্নিকাণ্ডে গুরুতর জখম এক মহিলা, বড় ক্ষয়ক্ষতি
Image

অগ্নিকাণ্ডে গুরুতর জখম এক মহিলা, বড় ক্ষয়ক্ষতি

মুর্শিদাবাদ, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ঘুমের মধ্যেই সোমবার ভোররাতে আগুন ধরে বাড়িতে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। তাতেই ছারখার হয়ে গেল গোটা বাড়ি।

ডোমকলের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। ওই পরিবারের গবাদি পশু থেকে হাঁস, মুরগি সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে।

ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়া পাড়ার বাসিন্দা উরফান শেখের বাড়িতে। তখন গোটা পরিবার বাড়িতে ঘুমোচ্ছিল। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠায় সকলের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের এক মহিলা। এগিয়ে আসেন গ্রামের বাকি বাসিন্দারাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ির মালিক উরফান শেখ বলেন, চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। লক্ষ লক্ষ টাকার জিনিস পুড়ে গিয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত প্রধান আতিবুদ্দিন শেখ। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top