News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাঁরা ক্ষমতার লোভে তিপ্রা মথা দল ত্যাগ করে জাতীয় দলে যোগদান করেছেন তাঁরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছেন : প্রদ্যুৎ
Image

যাঁরা ক্ষমতার লোভে তিপ্রা মথা দল ত্যাগ করে জাতীয় দলে যোগদান করেছেন তাঁরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছেন : প্রদ্যুৎ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: যাঁরা ক্ষমতার লোভে তিপ্রা মথা দল ত্যাগ করে জাতীয় দলে যোগদান করেছেন তাঁরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। ত্রিপুরার তীপ্রাসাদের ন্যায় দেওয়ার জন্য আমি জাতীয় দল ত্যাগ করেছিলাম। আজ রাজধানীর মালঞ্চ নিবাসে তিপ্রা মথার তৃতীয় প্রতিষ্ঠা দিবসে দল ত্যাগীদের বিরুদ্ধে সুর চড়ালেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

তাঁর কথায় ,যদি কাউকে ধ্বংস করতে চাও তাহলে প্রথমে তাঁর বিশ্বাসকে ভাঙতে হবে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো আঞ্চলিক দল বিরোধী দলের তকমা পেয়েছে। এখন বিধানসভায় তীপ্রসাদের উন্নয়নের জন্য কথা বলতে ১৩ জন বিধায়ক রয়েছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কিন্তু এখনও দলে কমতি রয়েছে।কারণ,সাংগঠনিক দিক দিয়ে এখনো দুর্বল হয়ে রয়েছে। তিপ্রা মথা দল ২০২৩ বিধানসভা নির্বাচনে বিরোধী দলের স্থান পেয়েছে ঠিকই কিন্তু এখনও তীপ্রাসারা শিক্ষার দিক দিয়ে দুর্বল হয়ে রয়েছে। তিনি তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেন, যদি জীবনে উন্নয়ন চান তাহলে প্রতিদিন লড়াই জারি রাখতে হবে।

তাঁর কটাক্ষ, যাঁরা ক্ষমতার লোভে তিপ্রা মথা দল ত্যাগ করে জাতীয় দলে যোগদান করেছেন তাঁরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। ত্রিপুরার তীপ্রাসাদের ন্যায় দেওয়ার জন্য আমি জাতীয় দল ত্যাগ করেছিলাম। ত্রিপুরায় এখনও পর্যন্ত তীপ্রাসারা ন্যায় পায় নি। তাঁরা এখনো ভূমিহীন। রাজ্যে ব্রু এবং রিয়াং শরণার্থীদের বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর।

এদিন তিনি হুশিয়ারি দিয়ে বলেন ,বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্র ছাত্রীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি কেউই মনে করে থাকেন বুবাগ্রা দুর্বল হয়ে পড়েছে তাহলে তাঁদের ভুল ধারণা। তিপ্রাসাদের ভাবাবেগ নিয়ে খেলার চেষ্টা করলে তাহলে পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী ও ত্রিপুরা সরকারকে উচিত জবাব দিয়ে প্রস্তুত দল।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top